About Us

দুরে কাছে: বেড়ানোর গল্প

Dure kache

আমাদের কথা

ভ্রমণ সবসময়েই মজার এবং আনন্দ ও শিহরনে ভরপুর। কিন্তু যে কেউ চাইলেই দুরেকাছে সবসময় পছন্দের জায়গাটায় যেতে পারেন না। কিংবা চেনা জায়গার বাইরে আরো কোথাও যাওয়া যেতে পারে সেটা অজানা থেকে যায়। সেসব ক্ষেত্রে ভ্রমণ কাহিনী পড়া, অন্যদের অভিজ্ঞতা জানার মধ্য দিয়ে এর রস আস্বাদনও ভ্রমণার্থীদের মনে আনন্দের খোরাক জোগায়।

এ কারণেই আজকের দিনে ট্রাভেল ব্লগারদের এত জনপ্রিয়তা। তাদের লেখায় উঠে আসা দেশ বিদেশের ভ্রমণ তীর্থগুলো তাই আমাদের কল্পনায় নতুন করে ধরা দেয়। সেসব জায়গায় যেতে উদ্বুদ্ধ ও সাহায্য করে ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভ্রমণ নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কালে। এক সময় দেশের ভেতরে ভ্রমণ মানেই ছিল সমুদের গর্জনে ফেনিল ঢেউয়ের কক্সবাজার, নীলাকাশ আর সাগরের মাখামাখিতে থাকা সেন্ট মার্টিন, হ্রদে ভরপুর রাঙ্গামাটি, কাপ্তাই, চা বাগানের সিলেট কিংবা সুন্দরবনে যাওয়া। এখন তরুণ অভিযাত্রীরা দেশের পাহাড়ি অঞ্চলে কিংবা দক্ষিণে বঙ্গোপসাগর লাগোয়া বহু জায়গায় নিত্য নতুন ভ্রমণ কেন্দ্র খুজে বের করেছেন। এসব ভেন্যু কয়েক বছর আগেও এদেশের মানুষের কাছে অজানা ছিল।

মুলত সবুজ শ্যামলিমা ও নদীমাতৃক এ দেশ। তার মধ্যেও যে পাহাড়ের গভীর অরণ্যানীতে এত সুন্দর সুন্দর জলপ্রপাত আছে, আগে কে জানতো? ট্রাভেল ব্লগারদের অভিজ্ঞতা বর্ণনায় বাংলাদেশের ভ্রমণ মানচিত্র নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি বেড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলোর অর্থনীতিরও একটা সম্পর্ক আছে। সব মিলিয়ে আমরা এই ব্লগ সাইটটিতে ভ্রমণকারীদের অভিজ্ঞতা তুলে ধরতে চাই। এতে করে নতুন পর‌্যটকরাও উপকৃত হবে।

সেজন্যই এই প্রয়াস।